নদীর সঙ্গে মানুষের সম্পর্কের বিচারে উদ্দীপক ও কবিতার মূলভাব কি একসূত্রে গাঁথা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ হ্যাঁ, নদীর সঙ্গে মানুষের সম্পর্কের বিচারে উদ্দীপক ও 'পদ্মা' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা। ➤ বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ছোট-বড় অসংখ্য নদী। এসব নদী একদিকে মানুষের আনন্দের, আবেগের, ভালোবাসার প্রভাবক, অন্যদিকে দুঃখ-বেদনা ও ধ্বংসের প্রতিরূপ। ➤ উদ্দীপকে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বিস্তারে এবং মানুষের জীবনের বিচিত্র উপাদানের জন্য নদীর ওপর নির্ভরশীলতায়, স্বদেশপ্রেমে, আনন্দ-বেদনায় বেঁচে থাকার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে নদীর তটে রাখালের গান গাওয়া, নিজেকে হারিয়ে ফেলে আবার খুঁজে পাওয়ার যে কথা বলা হয়েছে তাতে নদীর সঙ্গে মানুষের গভীর সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে। 'পদ্মা' কবিতায়ও কবি পদ্মা নদীর সঙ্গে মানুষের সম্পর্কের কথা বলেছেন। কবিতায় পদ্মার সঙ্গে মানুষের জীবনের প্রাণস্পন্দনের দিকটি উদ্দীপকের ভাবের সঙ্গে অভিন্ন। ➤ 'পদ্মা' কবিতায় কবি একদিকে পদ্মার ভয়ংকর রূপ, অন্যদিকে কল্যাণময়ী রূপ দেখিয়েছেন। প্রমত্ত পদ্মা মানুষের ঘরবাড়ি, সাজানো বাগান, ফসলি জমি সব ধ্বংস করে দেয়। এতে মানুষের নানা সমস্যা-সংকট দেখা দেয়। আবার বর্ষাকালে জলস্রোতে পদ্মার দুই পাড়ের জমিতে পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই সম্পর্কের বিষয়টি উদ্দীপকেও প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পৃক্ততার দিক থেকে উদ্দীপক ও 'পদ্মা' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা। সারকথা: 'পদ্মা' কবিতায় কবি পদ্মার জলধারায় মানুষের উপকার এবং অপকার দুই দিকই তুলে ধরেছেন। এ দিকটি উদ্দীপকে প্রতিফলিত নদীর সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়টি একসূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
নদীর সঙ্গে মানুষের সম্পর্কের বিচারে উদ্দীপক ও কবিতার মূলভাব কি একসূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর