নির্ভীক জওয়ান কাদের বলা হয়েছে? কেন?
উত্তর: ➤ সর্বগ্রাসী পদ্মার ভয়াবহতা উপেক্ষা করে কঠিন শ্রমের মাধ্যমে পদ্মার চরে সংগ্রামী মানুষ ফসল ফলায় বলে তাদের নির্ভীক জওয়ান বলা হয়েছে। ➤ পদ্মার দুই পাড়ের মানুষ সংগ্রামী জীবন যাপন করে। তারা পদ্মার উর্বর চরে কঠিন পরিশ্রমে শস্য রোপণ করে, ফসল ফলায়। কিন্তু তাদের জীবন নিরুদ্বিগ্ন নয়। বিশেষ করে পদ্মা বর্ষায় ধ্বংসাত্মক রূপ নেয়, পদ্মাতীরবর্তী মানুষ তখন জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে থাকে সংকটাপন্ন। কারণ বুকে প্রচুর সাহস জমিয়ে তাদের পদ্মার বৈরী প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। তাই পদ্মাপাড়ের সংগ্রামী মানুষকে নির্ভীক জওয়ান বলা হয়েছে। সারকথা: পদ্মার দুপাড়ের সংগ্রামী মানুষ কঠিন শ্রম ও দুরন্ত সাহসের সাথে ফসল ফলায় বলে তাদের নির্ভীক জওয়ান বলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
নির্ভীক জওয়ান কাদের বলা হয়েছে? কেন?
উত্তর