উদ্দীপকের সিন্ধুর সঙ্গে 'পদ্মা' কবিতার পদ্মার সাদৃশ্য কিসে?
উত্তর: ➤ উদ্দীপকের সিন্ধুর সঙ্গে 'পদ্মা' কবিতার পদ্মার সর্বগ্রাসী রূপের সাদৃশ্য রয়েছে। ➤ স্থিতিশীল হওয়া মানে মৃত্যুর দিকে ধাবিত হওয়া। যেখানে গতি, সেখানেই জীবন। তাই নদী অস্তিত্ব রক্ষা করতে আপন গতিতে এগিয়ে যায়। নিজের স্বভাব রক্ষা করতে গিয়ে অনেক সময় মানুষের জন্য নদী ভয়ংকর হয়ে ওঠে। ➤ উদ্দীপকে সিন্ধু নদের কথা বলা হয়েছে। এই নদকে উদ্দীপকের কবি সর্বগ্রাসী বলে উল্লেখ করেছেন। কারণ সিন্ধু তিলে তিলে পৃথিবীর সব গ্রাস করে নিচ্ছে। সিন্ধুর অস্থিরতা কবিকেও স্থির হতে দেয় না। 'পদ্মা' কবিতায়ও পদ্মার সর্বগ্রাসী রূপের কথা প্রকাশ পেয়েছে। বর্ষার সময় পদ্মা ফুলে ওঠে। বেড়ে যায় তার গতিবেগ। সেটি তখন ভয়ংকর রূপ ধারণ করে। তার ভয়ংকর রূপের কাছে সব তুচ্ছ। সামনে যা পায় তাই সেটি ভাসিয়ে নিয়ে যায়। মানুষের সাজানো বাগান, ঘরবাড়ি, এমনকি অসংখ্য মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয় উন্মত্ত পদ্মার ভয়ংকর স্রোত। তার হিংস্রতায় পদ্মাপাড়ের মানুষের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। তাই বলা যায় যে, পদ্মার সর্বগ্রাসী রূপের সঙ্গে উদ্দীপকের সিন্দুর সাদৃশ্য রয়েছে। সারকথা: উদ্দীপকে সিন্ধু নদের সর্বগ্রাসী রূপের কথা বলা হয়েছে। 'পদ্মা' কবিতায়ও কবি পদ্মার সর্বগ্রাসী ধ্বংসাত্মক রূপের কথা বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকের সিন্ধুর সঙ্গে 'পদ্মা' কবিতার পদ্মার সাদৃশ্য কিসে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর