"উদ্দীপকটি আলোচ্য কবিতার খন্ডাংশ প্রকাশ করেছে।"- বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকটি আলোচ্য কবিতার খন্ডাংশ প্রকাশ করেছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ নদীর সঙ্গে এদেশের মানুষের জীবন জড়িয়ে আছে নানাভাবে। তাই নদী আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। নদীর প্রতি যত্নশীল হয়ে নদীকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ➤ উদ্দীপকের কবিতাংশে কবি নিজের পরিচয় উপস্থাপন করতে গিয়ে বলেছেন- তিনি বাংলায় জন্মগ্রহণ করে বাংলায় কথা বলেন। তিনি বাংলার আলপথ দিয়ে হাজার বছর হাঁটেন। তার সেই চলার পথের চরণচিহ্ন পড়েছে পলিমাটিতে। কবি বাংলার নদীকেন্দ্রিক জীবনে নদীর গুরুত্বের কথা তুলে ধরেছেন। কারণ নদী আমাদের যে পলিমাটি দান করে তাতে আমরা সোনার শস্য পাই। 'পদ্মা' কবিতায়ও এ বিষয়টি প্রকাশ পেয়েছে যে, সংগ্রামী মানুষ পদ্মার দুই তীরে লাঙল চালিয়ে প্রচুর শস্যদানা পায়। উর্বর পদ্মার চরে কঠিন শ্রমের মাধ্যমে কৃষক ফলায় পর্যান্ত ফসল, যা পদ্মার পলিমাটির দান। এই বিষয়টি ছাড়াও কবিতায় প্রকাশ পেয়েছে পদ্মার চঞ্চলতা, গতিময়তা ও হিংস্রতা, কিন্তু এসব বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি। ➤ 'পদ্মা' কবিতায় পদ্মার নানান বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এগুলোর মধ্যে একটি হলো কৃষি অর্থনীতিতে পদ্মার অবদান, যা উদ্দীপকে উঠে এসেছে। কিন্তু উদ্দীপকে পদ্মার অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশ না পাওয়ায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপক ও 'পদ্মা' কবিতায় কৃষি অর্থনীতিতে পলিমাটির গুরুত্বের বিষয়টি প্রকাশ পেয়েছে। কিন্তু এই বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় পদ্মা নদীর অনেক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
"উদ্দীপকটি আলোচ্য কবিতার খন্ডাংশ প্রকাশ করেছে।"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর