"উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সামগ্রিক ভাব প্রকাশ করেন না।" মন্তব্যটি বিচার কর।
উত্তর: ➤ "উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সামগ্রিক ভাব প্রকাশ করে না।" মন্তব্যটি যথার্থ। ➤ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে রয়েছে প্রচুর নদীর সমাহার। এই নদীগুলোর একদিকে রয়েছে ধ্বংসাত্মক রূপ, অন্যদিকে রয়েছে কল্যাণময়তা। সব ক্ষেত্রেই বাংলাদেশের মানুষ নদীগুলোকে পরম মমতায় ভালোবাসে। ➤ উদ্দীপকে বলা হয়েছে, পাড় ভেঙে জল ঢুকে পড়ে খেতের ভেতরে। এতে নষ্ট হয় খেতের ফসল। হতাশ হয়ে পড়ে কৃষক। কিন্তু যখন জল নেমে যায়, তখন জমিতে পড়ে পলি। পলিমাটিতে কৃষক আবার নতুন ফসল ফলায়। কৃষকের মুখে ফুটে ওঠে হাসি। জল কেবল ধ্বংস করে না, মানুষের জন্য মঙ্গলও বয়ে আনে। অন্যদিকে 'পদ্মা' কবিতায়ও পদ্মার কল্যাণময় রূপ দেখা যায়। পদ্মার জলে দুপাড়ের চর ভেসে গেলে মানুষ শঙ্কিত হয়। কিন্তু যখন জল নেমে যায় তখন দুই চরের মাটিতে পলি জমা হয়। সেই পলিমাটিতে কৃষক কঠোর পরিশ্রম করে ফসল ফলায় এবং প্রচুর শস্যদানা পায়। এর মাধ্যমে পদ্মার কল্যাণময়ী বৈশিষ্ট্যের কথা জানতে পারি। কিন্তু কল্যাণময়তা ছাড়াও 'পদ্মা' কবিতায় পদ্মার আরও অনেক বৈশিষ্ট্যর কথা জানতে পারি। যেমন- পদ্মা কখনো কখনো হিংস্র ও ভয়ংকর, তীব্র তার গতিবেগ, সেটি জীবনদায়িনী প্রভৃতি। 'এসব বৈশিষ্ট্যের কথা উদ্দীপকের কবিতাংশে উল্লেখ নেই। ➤ 'পদ্মা' কবিতায় পদ্মার কল্যাণময় বৈশিষ্ট্যের পাশাপাশি আরও অনেক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। উদ্দীপকে কল্যাণময়তার বিষয়টি থাকলেও কবিতার অন্যান্য বৈশিষ্ট্য অনুপস্থিত। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'পদ্মা' কবিতায় পদ্মার কল্যাণময় বৈশিষ্ট্যের পাশাপাশি আরও কয়েকটি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কিন্তু উদ্দীপকে কেবল। কল্যাণময়তার বিষয়টি স্পষ্ট হয়েছে। উদ্দীপকে কবিতার অন্যান্য বিষয় অনুপস্থিত থাকায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
"উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সামগ্রিক ভাব প্রকাশ করেন না।" মন্তব্যটি ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর