ছকে উল্লিখিত বিষয়গুলো নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়-উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ছকে নির্দেশিত সব অধিকারের সমন্বয়ে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে- উক্তিটি যথার্থ। ব্যক্তির সুষ্ঠু ব্যক্তিত্বের বিকাশে অধিকার ভোগ করা একান্ত প্রয়োজন। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। রাষ্ট্রের নাগরিকের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য। প্রদত্ত ছকে নাগরিকের কয়েকটি অধিকারের উল্লেখ রয়েছে। যেমন-সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। ছকে নির্দেশিত এসব অধিকারের সমন্বয়ে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। সমাজে সুখে-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি। যেমন- জীবন রক্ষার, স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের, পরিবার গঠনের, শিক্ষার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের, সম্পত্তি লাভ ও ধর্মচর্চার অধিকার ইত্যাদি। নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সব ধরনের অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে। অতএব এ বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, ছকে নির্দেশিত সব অধিকারের সমন্বয়ে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
ছকে উল্লিখিত বিষয়গুলো নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়-উক্তিটির সপক…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর