উদ্দীপকের রুমন ও জেলির নাগরিকতার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের রুমন ও জেলীর নাগরিকতার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। নাগরিকতা হলো একটি রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তির নাগরিক মর্যাদা। কোনো ব্যক্তি যখন একটি রাষ্ট্রের সব ধরনের অধিকার ভোগ করতে পারে তখন তার নাগরিকতা প্রকাশ পায়। নাগরিকতার অর্থ হলো কোনো ব্যক্তির বৈধভাবে এবং শর্তহীনভাবে ঐ দেশে বসবাসের অনুমোদন লাভ। উদ্দীপকের রুমনের জন্ম বাংলাদেশে আর তার বোন জেলীর জন্ম হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই তাদের নাগরিকতার মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হবে। রুমনের জন্ম যেহেতু বাংলাদেশে, সে হিসেবে সে বাংলাদেশের নাগরিক। সে বাংলাদেশের সকল অধিকার ভোগ করতে পারবে। আর যখন সে তার বাবার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করবে তখন সে একজন বিদেশি হিসেবেই সে দেশে গণ্য হবে। এক্ষেত্রে সে তার নাগরিক পরিচয় পাবে না। অন্যদিকে তার বোন একই সাথে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। কারণ তার বাবা-মায়ের নাগরিকত্ব দ্বারা সে বাংলাদেশের নাগরিক আবার মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করাই সে ঐ দেশেরও নাগরিক। সে হিসেবে তার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সৃষ্টি হবে। সে একই সাথে দুই দেশের সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে যেকোনো একটি দেশের নাগরিকতা বেছে নিতে হয়। আলোচনার পরিশেষে বলা যায়, একই পিতামাতার সহোদর হলেও জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকাই রুমন ও জেলীর নাগরিকতার মধ্যে ভিন্নতা রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের রুমন ও জেলির নাগরিকতার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর