'রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে। মন্তব্যটি যথার্থ। কোনো ব্যক্তির একই সাথে দুটি রাষ্ট্রের নাগরিক হওয়াকে দ্বৈত নাগরিকতা বলে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হয়। যেমন- বাংলাদেশে নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থান উভয় নীতি অনুসরণ করে। ফলে বাংলাদেশি পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সে জন্মস্থান নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিক। এভাবে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হয়। উদ্দীপকে বলা হয়েছে, রাকিব বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। পড়ালেখা শেষ করে সে যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক মেরিনাকে বিবাহ করে বসবাস করছে। এখানে রাকিব জন্মনীতি অনুযায়ী বাংলাদেশের নাগরিক। আবার যেহেতু সে যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করেছে সে হিসেবে সে অনুমোদন সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করতে পারে। কেননা অনুমোদন সূত্রে নাগরিকতা লাভের জন্য যেসকল শর্ত পূরণ করতে হয় তার মধ্যে একটি হলো ঐ রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করা। রাকিবও যুক্তরাষ্ট্রের নাগরিক মেরিনাকে বিয়ে করে সেই শর্ত পূরণ করেছে। তাই সে আবেদন করার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করতে পারে। তখন তার ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হবে। অর্থাৎ সে একই সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হবে। আলোচনা শেষে তাই বলা যায়, রাকিবের ক্ষেত্রে জন্মনীতি ও অনুমোদন সূত্রে নাগরিকতা লাভের সুযোগ বিদ্যমান বিধায় সে দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
'রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর