শেয়ারFacebookWhatsApp

জনাব তানিম, তার স্ত্রী ও জেলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল?

উত্তর: জনাব তানিম ও তার স্ত্রী অনুমোদন সূত্রে এবং তাদের কন্যা জেলী জন্মস্থান নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল। সারাবিশ্বে নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি প্রচলিত আছে। একটি হলো অনুমোদন সূত্রে এবং অন্যটি হলো জন্মসূত্রে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি প্রচলিত আছে। এর একটি হলো জন্মনীতি ও অন্যটি হলো জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি অনুযায়ী পিতা-মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। যেমন- কোনো বাংলাদেশি পিতা-মাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এ ক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। অন্যদিকে কতকগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। সাধারণত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো (১) সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, (২) সরকারি চাকরি করা, (৩) সততার পরিচয় দেওয়া, (৪) সে দেশের ভাষা জানা, (৫) সম্পত্তি ক্রয় করা, (৬) দীর্ঘদিন বসবাস করা, (৭) সেনাবাহিনীতে যোগদান করা। রাষ্ট্রভেদে এসব শর্ত ভিন্ন হতে পারে। উদ্দীপকের তানিম ও তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সে দেশের নাগরিকত্ব লাভ করেন। এক্ষেত্রে তাদের নাগরিকতা লাভের একমাত্র উপায় হলো অনুমোদনের মাধ্যমে। এক্ষেত্রে তাদের অনুমোদনসূত্রে নাগরিকতা লাভের এক বা একাধিক শর্ত পালন করতে হয়েছে। অন্যদিকে তাদের সন্তান জেলীর জন্ম হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই জন্মস্থান নীতি অনুযায়ী জেলী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকতা নির্ধারণে জন্মনীতি ও জন্মস্থানীতি উভয়ই অনুসরণ করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল

জনাব তানিম, তার স্ত্রী ও জেলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত…

উদ্দীপক

জনাব তানিম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তিনি তার স্ত্রী ও একমাত্র পুত্র রুমনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাদের একটি কন্যা সন্তান জেলির জন্ম হয়। পরবর্তীতে জনাব তানিম তার স্ত্রী কন্যা জেলি যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করে। কিন্তু রুমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারেনি। বর্তমানে পরিবারটি বাংলাদেশে বসবাস করে।

Dinajpur · 2023

উত্তর

কানাডায় অনুমোদনসূত্রে ও জন্মসূত্রে নাগরিকতা অর্জিত হয়।

উত্তর

পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিধায় বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয়। বুদ্ধি সুনাগরিকের অন্যতম গুণ। সুনাগরিকের বুদ্ধির ওপর নির্ভর করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা। তাই বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটি রাষ্ট্রের উচিত নাগরিকের যথাযথ শিক্ষাদানের মাধ্যমে বুদ্ধিমান নাগরিক হিসেবে গড়ে তোলা।

উত্তর

জনাব তানিম ও তার স্ত্রী অনুমোদন সূত্রে এবং তাদের কন্যা জেলী জন্মস্থান নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল। সারাবিশ্বে নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি প্রচলিত আছে। একটি হলো অনুমোদন সূত্রে এবং অন্যটি হলো জন্মসূত্রে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি প্রচলিত আছে। এর একটি হলো জন্মনীতি ও অন্যটি হলো জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি অনুযায়ী পিতা-মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। যেমন- কোনো বাংলাদেশি পিতা-মাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এ ক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। অন্যদিকে কতকগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। সাধারণত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো (১) সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, (২) সরকারি চাকরি করা, (৩) সততার পরিচয় দেওয়া, (৪) সে দেশের ভাষা জানা, (৫) সম্পত্তি ক্রয় করা, (৬) দীর্ঘদিন বসবাস করা, (৭) সেনাবাহিনীতে যোগদান করা। রাষ্ট্রভেদে এসব শর্ত ভিন্ন হতে পারে। উদ্দীপকের তানিম ও তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সে দেশের নাগরিকত্ব লাভ করেন। এক্ষেত্রে তাদের নাগরিকতা লাভের একমাত্র উপায় হলো অনুমোদনের মাধ্যমে। এক্ষেত্রে তাদের অনুমোদনসূত্রে নাগরিকতা লাভের এক বা একাধিক শর্ত পালন করতে হয়েছে। অন্যদিকে তাদের সন্তান জেলীর জন্ম হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই জন্মস্থান নীতি অনুযায়ী জেলী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকতা নির্ধারণে জন্মনীতি ও জন্মস্থানীতি উভয়ই অনুসরণ করে।

উত্তর

উদ্দীপকের রুমন ও জেলীর নাগরিকতার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। নাগরিকতা হলো একটি রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তির নাগরিক মর্যাদা। কোনো ব্যক্তি যখন একটি রাষ্ট্রের সব ধরনের অধিকার ভোগ করতে পারে তখন তার নাগরিকতা প্রকাশ পায়। নাগরিকতার অর্থ হলো কোনো ব্যক্তির বৈধভাবে এবং শর্তহীনভাবে ঐ দেশে বসবাসের অনুমোদন লাভ। উদ্দীপকের রুমনের জন্ম বাংলাদেশে আর তার বোন জেলীর জন্ম হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই তাদের নাগরিকতার মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হবে। রুমনের জন্ম যেহেতু বাংলাদেশে, সে হিসেবে সে বাংলাদেশের নাগরিক। সে বাংলাদেশের সকল অধিকার ভোগ করতে পারবে। আর যখন সে তার বাবার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করবে তখন সে একজন বিদেশি হিসেবেই সে দেশে গণ্য হবে। এক্ষেত্রে সে তার নাগরিক পরিচয় পাবে না। অন্যদিকে তার বোন একই সাথে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। কারণ তার বাবা-মায়ের নাগরিকত্ব দ্বারা সে বাংলাদেশের নাগরিক আবার মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করাই সে ঐ দেশেরও নাগরিক। সে হিসেবে তার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সৃষ্টি হবে। সে একই সাথে দুই দেশের সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে যেকোনো একটি দেশের নাগরিকতা বেছে নিতে হয়। আলোচনার পরিশেষে বলা যায়, একই পিতামাতার সহোদর হলেও জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকাই রুমন ও জেলীর নাগরিকতার মধ্যে ভিন্নতা রয়েছে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।

অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্ত্রী ও এক সন্তানের সাথে রহিম মিয়া গ্রামে বাস করে। করিম মিয়া তার প্রতিবেশি। গ্রামের কেউ করিম মিয়াকে বসবাস করতে বাধা দেয় না। সে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে। সে সততার সাথে ভোট দেয়। নিয়মিত কর প্রদান করে।

Mymensingh · 2023

ক
সমাজ কাকে বলে?
খ
মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।
গ
রহিম মিয়ার পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
ঘ
করিম মিয়ার কর্মকাণ্ডে "পৌরনীতি ও নাগরিকতার" বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।

মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সমাজ কাকে বলে?

সমাজ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাকিব বাংলাদেশের জন্মগ্রহণ করেছে। পড়ালেখা শেষ করে সে যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক মেরিনাকে বিবাহ করে বসবাস করছে। মেরিনার বাবা-মা যুক্তরাষ্ট্রের নাগরিক।

Mymensingh · 2023

ক
তথ্য অধিকার কী?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
মেরিনা কোন নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে? ব্যাখ্যা কর।
ঘ
'রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তথ্য অধিকার কী?

তথ্য অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব তানিম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তিনি তার স্ত্রী ও একমাত্র পুত্র রুমনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাদের একটি কন্যা সন্তান জেলির জন্ম হয়। পরবর্তীতে জনাব তানিম তার স্ত্রী কন্যা জেলি যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করে। কিন্তু রুমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারেনি। বর্তমানে পরিবারটি বাংলাদেশে বসবাস করে।

Dinajpur · 2023

ক
কানাডায় কোন নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয়?
খ
বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?
গ
জনাব তানিম, তার স্ত্রী ও জেলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল?
ঘ
উদ্দীপকের রুমন ও জেলির নাগরিকতার মধ্যে পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কানাডায় কোন নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয়?

কানাডায় কোন নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।