নাগরিকতা বলতে কী বোঝায়?
উত্তর: নাগরিকতা হচ্ছে নাগরিকের গুণ বা মর্যাদা। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক ও নাগরিকতা বিষয়ক আলোচনাই পৌরনীতির মুখ্য উদ্দেশ্য। যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্রের কল্যাণ কামনা করে এবং রাষ্ট্র প্রদত্ত সব সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে, তাকেই নাগরিক বলা হয়। আর নাগরিকরা রাষ্ট্রের সদস্য হিসেবে রাষ্ট্রের দেয়া যে মর্যাদা লাভ করে, পৌরনীতিতে তাকেই নাগরিকত্ব বা নাগরিকতা বলে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
নাগরিকতা বলতে কী বোঝায়?
উত্তর