মেরিনা কোন নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মেরিনা জন্মনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে। জন্মসূত্রে নাগরিকতা লাভের দুটি নীতি প্রচলিত আছে। এর একটি হলো জন্মনীতি ও অন্যটি জন্মস্থান নীতি। জন্মনীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। এক্ষেত্রে শিশু যে দেশে বা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, পিতা-মাতা যে দেশের নাগরিক তাদের সন্তানও সেই দেশের নাগরিকতা লাভ করবে। যেমন- বাংলাদেশের কোনো দম্পতি যুক্তরাজ্যে গিয়ে সন্তান জন্ম দিলে জন্মনীতি অনুসারে ঐ সন্তান বাংলাদেশের নাগরিকতা লাভ করবে। কারণ তার পিতা-মাতা বাংলাদেশের নাগরিক। উদ্দীপকে বলা হয়েছে, মেরিনার বাবা-মা যুক্তরাষ্ট্রের নাগরিক। এক্ষেত্রে মেরিনার নাগরিকতা তার বাবা-মার নাগরিকতা দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ জন্মনীতি অনুযায়ী কোনো সন্তানের নাগরিকতা তার পিতামাতার নাগরিকতা দ্বারা নির্ধারিত হয়। যুক্তরাষ্ট্রেও জন্মনীতি অনুযায়ী নাগরিকতা নির্ধারিত হয়। সে হিসেবে মেরিনা জন্মনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
মেরিনা কোন নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর