করিম মিয়ার কর্মকাণ্ডে "পৌরনীতি ও নাগরিকতার" বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: করিম মিয়ার কর্মকান্ডে পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু 'নাগরিকের অধিকার ও কর্তব্য' দিকটি ফুটে উঠেছে। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। রাষ্ট্রে নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় অথবা নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ ইত্যাদি বিষয় পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের আলোচনার বিষয়বস্তু। উদ্দীপকে গ্রামের কেউ করিম মিয়াকে বসবাস করতে বাধা দেয় না। সে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে। সে সততার সাথে ভোট দেয়। নিয়মিত কর প্রদান করে। করিম মিয়া সম্পর্কিত এসব তথ্যাবলি নাগরিকের অধিকার ও কর্তব্যকে উপস্থাপন করে, যা পৌরনীতি ও নাগরিকতার অন্যতম বিষয়বস্তু। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। আলোচনা শেষে বলা যায়, নাগরিকের অধিকার ও কর্তব্য 'পৌরনীতি ও নাগরিকতা'র বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় 'পৌরনীতি ও নাগরিকতা' বিষয়ে আলোচনা করা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
করিম মিয়ার কর্মকাণ্ডে "পৌরনীতি ও নাগরিকতার" বিষয়বস্তুর যে দিকটি ফুট…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর