ছকটিতে নাগরিকের কোন ধরনের অধিকার প্রকাশ পেয়েছে? এটি নাগরিকের জন্য কতটুকু প্রয়োজনীয়? ব্যাখ্যা কর।
উত্তর: ছকটিতে নাগরিকের আইনগত অধিকার প্রকাশ পেয়েছে। যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেইগুলোকে আইনগত অধিকার বলে। এই আইনগত অধিকারের বিভিন্ন ধরন লক্ষ করা যায়। যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। এসব অধিকার রাষ্ট্রীয় সংবিধান দ্বারা স্বীকৃত এবং এটি ভাঙ্গা হলে বিচার বিভাগ কর্তৃক তা আইনত দণ্ডনীয় বলে বিবেচিত হবে। উদ্দীপকের ছকচিত্রে নাগরিক অধিকারের বিভিন্ন ধরন প্রকাশ পেয়েছে। সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার প্রদর্শিত এসব নাগরিক অধিকারগুলো নাগরিকের আইনগত অধিকারকে নির্দেশ করে। এসব অধিকার একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোগ করে যা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত। জীবন রক্ষা, স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশ, শিক্ষা কিংবা ধর্মচর্চার অধিকার হলো সামাজিক অধিকার। আবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচিত হওয়া বা রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়া হলো রাজনৈতিক অধিকার। অন্যদিকে অর্থনৈতিক অধিকার হলো যোগ্যতা অনুযায়ী কাজ করা, ন্যায্য মুজুরী লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার ইত্যাদি। আর এরূপ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকারগুলো হলো ব্যক্তির আইনগত অধিকার।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
ছকটিতে নাগরিকের কোন ধরনের অধিকার প্রকাশ পেয়েছে? এটি নাগরিকের জন্য ক…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর