উদ্দীপকের করিম সাহেবের মেয়েরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের করিম সাহেবের মেয়েরা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অধিকার প্রধানত দুই প্রকার। যথা- নৈতিক অধিকার ও আইনগত অধিকার। সামাজিক অধিকার হলো আইনগত অধিকারের অন্তর্গত। সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি। যেমন- জীবন রক্ষার, স্বাধীনভাবে চলাফেরার ও মত প্রকাশের, পরিবার গঠনের, শিক্ষার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের, সম্পত্তি লাভের ও ধর্মচর্চার অধিকার ইত্যাদি। উদ্দীপকের করিম সাহেবের মৃত্যুর পর তার মেয়েরা পৈতৃক সম্পত্তির ভাগ চাইলে, ছেলেরা নানা অজুহাত পেশ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এভাবে করিম সাহেবের মেয়েদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অর্থ হলো তাদের সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা। কারণ ব্যক্তির সম্পত্তি লাভের অধিকার হলো সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের করিম সাহেবের মেয়েরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর