শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, জনাব তামিম ও তার কন্যা একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর: না, আমি মনে করি জনাব তামিম ও তার কন্যার যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জনে ভিন্নতা রয়েছে। সারাবিশ্বে নাগরিকতা অর্জনে দুটি পদ্ধতি কার্যকর রয়েছে। জন্মসূত্রে ও অনুমোদনসূত্রে। জন্মসূত্রে নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা হয়। যথা- জন্মনীতি ও জন্মস্থান নীতি। জন্মনীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। এক্ষত্রে সন্তান যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তার পিতামাতা যে দেশের সেও সে দেশের নাগরিক হবে। অন্যদিকে কতকগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদনসূত্রে নাগরিক বলা হয়। সাধারণত অনুমোদনসূ ত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো- সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সেদেশের ভাষা জানা, সম্পত্তি ক্রয় করা, দীর্ঘদিন বসবাস করা, সেনাবাহিনীতে যোগদান করা। তবে রাষ্ট্রভেদে এসব শর্ত ভিন্ন হতে পারে। উদ্দীপকের তামিম চাকরির জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গমন করেন। কিছুদিন পর তিনি নাগরিকতা অর্জনের জন্য স্থানীয় এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানটিও ঐ দেশের নাগরিক। এ থেকে সহজেই অনুধাবন করা যায় জনাব তামিম অনুমোদনসূত্রে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে। কারণ সে ঐ দেশের এক মেয়েকে বিয়ে করে নাগরিকতা অর্জনের শর্ত পালন করেছে। অন্যদিকে তার মেয়ে জন্মসূত্রের উভয় নীতি অনুযায়ী আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে। আলোচনা শেষে তাই বলা যায়, জনাব তামিম ও তার কন্যার আমেরিকার নাগরিকত্ব লাভে ভিন্ন পদ্ধতির প্রয়োগ ঘটেছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল

তুমি কি মনে কর, জনাব তামিম ও তার কন্যা একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের …

উদ্দীপক

ঘটনা-১: আলীম মার্কেটে তার মেয়ের জন্য শীতের কাপড় কেনার সময় তার মেয়ের সমবয়সী অসহায় এক মেয়ের জন্যও একটি শীতের কাপড় কিনে আনলেন। ঘটনা-২: তামিম চাকরির জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গমন করেন। কিছুদিন পর তিনি নাগরিকতা অর্জনের জন্য স্থানীয় এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানটিও ঐ দেশের নাগরিক।

Comilla · 2023

উত্তর

অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।

উত্তর

নাগরিকগণ আইন মান্য করে প্রধানত শাস্তির ভয়ে। নাগরিকগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও কল্যাণ নিশ্চিত করার জন্য আইন মান্য করে। নাগরিকদের অধিকার উপভোগ ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য আইন অপরিহার্য। আইনের উপস্থিতি ছাড়া মানুষের পক্ষে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব নয়। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। তাছাড়া আইন অমান্য করলে প্রত্যেক রাষ্ট্রেই শাস্তির বিধান রয়েছে। এসব কারণেই নাগরিকরা আইন মান্য করে।

উত্তর

ঘটনা-১ এ আলীমের মাঝে সুনাগরিকের বিবেক গুণটি ফুটে উঠেছে। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মাঝে যে বুদ্ধিমান, যার বিবেক রয়েছে এবং যে আত্মসংযমী তাকে সুনাগরিক হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যে বিবেক দ্বারা ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পেরে অসৎ কাজ থেকে বিরত থাকে এবং বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে তাদেরকে সুনাগরিক হিসেবে অভিহিত করা হয়। সুনাগরিকের প্রধানত তিনটি গুণ থাকে। যথা- বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। উদ্দীপকের আলীম মার্কেটে তার মেয়ের জন্য শীতের কাপড় কেনার সময় তার মেয়ের সমবয়সী অসহায় এক মেয়ের জন্যও একটি শীতের কাপড় কিনে আনলেন। ঘটনা-১ এর আলীমের এরূপ কাজে সুনাগরিকের বিবেক গুণের প্রতিফলন ঘটেছে। সুনাগরিকের একটি বিশেষ গুণ হলো বিবেক। এ গুণের মাধ্যমে নাগরিক ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ অনুধাবন করতে পারে। বিবেকবান নাগরিক একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং ন্যায়ের পক্ষে থাকে। যেমন- বিবেকসম্পন্ন নাগরিক রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, আইন মান্য করে, যথাসময়ে কর প্রদান করে, নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দেয়। আলীম নিজের মেয়ের মতো গরীব অসহায় একটি মেয়ের জন্য জামা ক্রয় করেছে মূলত বিবেকতাড়িত হয়ে।

উত্তর

না, আমি মনে করি জনাব তামিম ও তার কন্যার যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জনে ভিন্নতা রয়েছে। সারাবিশ্বে নাগরিকতা অর্জনে দুটি পদ্ধতি কার্যকর রয়েছে। জন্মসূত্রে ও অনুমোদনসূত্রে। জন্মসূত্রে নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা হয়। যথা- জন্মনীতি ও জন্মস্থান নীতি। জন্মনীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। এক্ষত্রে সন্তান যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তার পিতামাতা যে দেশের সেও সে দেশের নাগরিক হবে। অন্যদিকে কতকগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদনসূত্রে নাগরিক বলা হয়। সাধারণত অনুমোদনসূ ত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো- সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সেদেশের ভাষা জানা, সম্পত্তি ক্রয় করা, দীর্ঘদিন বসবাস করা, সেনাবাহিনীতে যোগদান করা। তবে রাষ্ট্রভেদে এসব শর্ত ভিন্ন হতে পারে। উদ্দীপকের তামিম চাকরির জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গমন করেন। কিছুদিন পর তিনি নাগরিকতা অর্জনের জন্য স্থানীয় এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানটিও ঐ দেশের নাগরিক। এ থেকে সহজেই অনুধাবন করা যায় জনাব তামিম অনুমোদনসূত্রে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে। কারণ সে ঐ দেশের এক মেয়েকে বিয়ে করে নাগরিকতা অর্জনের শর্ত পালন করেছে। অন্যদিকে তার মেয়ে জন্মসূত্রের উভয় নীতি অনুযায়ী আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে। আলোচনা শেষে তাই বলা যায়, জনাব তামিম ও তার কন্যার আমেরিকার নাগরিকত্ব লাভে ভিন্ন পদ্ধতির প্রয়োগ ঘটেছে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।

অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্ত্রী ও এক সন্তানের সাথে রহিম মিয়া গ্রামে বাস করে। করিম মিয়া তার প্রতিবেশি। গ্রামের কেউ করিম মিয়াকে বসবাস করতে বাধা দেয় না। সে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে। সে সততার সাথে ভোট দেয়। নিয়মিত কর প্রদান করে।

Mymensingh · 2023

ক
সমাজ কাকে বলে?
খ
মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।
গ
রহিম মিয়ার পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
ঘ
করিম মিয়ার কর্মকাণ্ডে "পৌরনীতি ও নাগরিকতার" বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।

মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সমাজ কাকে বলে?

সমাজ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাকিব বাংলাদেশের জন্মগ্রহণ করেছে। পড়ালেখা শেষ করে সে যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক মেরিনাকে বিবাহ করে বসবাস করছে। মেরিনার বাবা-মা যুক্তরাষ্ট্রের নাগরিক।

Mymensingh · 2023

ক
তথ্য অধিকার কী?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
মেরিনা কোন নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে? ব্যাখ্যা কর।
ঘ
'রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তথ্য অধিকার কী?

তথ্য অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব তানিম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তিনি তার স্ত্রী ও একমাত্র পুত্র রুমনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাদের একটি কন্যা সন্তান জেলির জন্ম হয়। পরবর্তীতে জনাব তানিম তার স্ত্রী কন্যা জেলি যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করে। কিন্তু রুমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারেনি। বর্তমানে পরিবারটি বাংলাদেশে বসবাস করে।

Dinajpur · 2023

ক
কানাডায় কোন নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয়?
খ
বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?
গ
জনাব তানিম, তার স্ত্রী ও জেলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল?
ঘ
উদ্দীপকের রুমন ও জেলির নাগরিকতার মধ্যে পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।করিম মিয়ার কর্মকাণ্ডে "পৌরনীতি ও নাগরিকতার" বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে তা বিরহিম মিয়ার পরিবারটির ধরন ব্যাখ্যা কর।মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।সমাজ কাকে বলে?'রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।মেরিনা কোন নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে? ব্যাখ্যা কর।নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার কী?উদ্দীপকের রুমন ও জেলির নাগরিকতার মধ্যে পার্থক্য নিরূপণ কর।জনাব তানিম, তার স্ত্রী ও জেলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল?বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।