"মামুন ও মিতা”- দম্পতির ১ম সন্তান ও ২য় সন্তানের নাগরিকত্বের ধরন কি একই রকম হবে? তোমার যুক্তির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মামুন ও মিতা দম্পতির ১ম সন্তান ও ২য় সন্তানের নাগরিত্বের ধরন একই হবে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন: বাংলাদেশে নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থাননীতি উভয়নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশের বাবা-মায়ের সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান জন্মস্থাননীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে। এক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হবে। উদ্দীপকের মামুন ও মিতা দম্পত্তির দুটি সন্তান হয়। তাদের মধ্যে প্রথম সন্তানটি বৃটেনে এবং দ্বিতীয় সন্তানটি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে। এক্ষেত্রে তাদের নাগরিকত্বের ধরন একই হবে। কারণ মামুন সাহেব হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। আর যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয়টিই অনুসরণ করা হয়। ফলে তাদের ১ম সন্তানটি জন্মনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। তবে যেহেতু মামুন সাহেবের স্ত্রী বৃটেনের নাগরিক সে হিসেবে তাদের ১ম সন্তান বৃটেনের নাগরিকত্ব পাবে। অন্যদিকে বৃটেন যেহেতু জন্মস্থাননীতি অনুসরণ করে না সে হিসেবে ২য় সন্তান এবং মামুন সাহেবকে অনুমোদনের মাধ্যমে বৃটেনের নাগরিকত্ব লাভ করতে হবে। সেক্ষেত্রে সন্তানদ্বয়ের নাগরিকত্বে কিছুটা ভিন্নতা দেখা দিবে। আলোচনা শেষে তাই বলা যায়, মামুন ও মিতা দম্পতির ১ম ও ২য় সন্তানের নাগরিকত্ব একই হবে আর সেটা হবে জন্মসূত্রে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
"মামুন ও মিতা”- দম্পতির ১ম সন্তান ও ২য় সন্তানের নাগরিকত্বের ধরন কি …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর