সুশাসনের ক্ষেত্রে মুন্নি বেগমের সফলতা আশাব্যঞ্জক- মূল্যায়ন কর।
উত্তর: সুশাসনের ক্ষেত্রে মুন্নি বেগমের কাঙ্ক্ষিত তথ্য প্রাপ্তি আশাব্যঞ্জক-উক্তিটি যথার্থ। সুশাসন বলতে সেই অবস্থাকে বোঝায় যেখানে শাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে। ন্যায় বিচার ও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সম্পদ ও সেবা বিতরণের ফলে দরিদ্রতম ও দরিদ্র নাগরিকেরা মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সুযোগ লাভ করেছে। এককথায় সুশাসন হচ্ছে স্বচ্ছ, নিরপেক্ষ, দায়িত্বশীল, জবাবদিহিতামূলক এবং কল্যাণধর্মী শাসনব্যবস্থা। জনগণের মৌলিক অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণ সাধন করা সুশাসনের অন্যতম লক্ষ্য। উদ্দীপকে দেখা যায় মুন্নি বেগম কাবিননামার কপি ও বিভিন্ন তথ্য জানার জন্য কাজী অফিসে যান। কাজী সাহেব তাকে সহযোগিতা না করে বরং বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। পরবর্তীতে তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আপিল করে প্রয়োজনীয় তথ্য পেলেন। মুন্নি বেগমের কাঙ্ক্ষিত তথ্যপ্রাপ্তির এ ঘটনাটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আশাব্যঞ্জক, যা একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। কেননা মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করে। এছাড়া মৌলিক অধিকার ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্যও অপরিহার্য। নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হলে তা সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রেও সহায়ক হয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, তথ্য অধিকার আইনের বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আর মৌলিক অধিকার নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠার পথও সুগম হয়। তাই বলা যায়, সুশাসনের ক্ষেত্রে মুন্নি বেগমের সফলতা আশাব্যঞ্জক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
সুশাসনের ক্ষেত্রে মুন্নি বেগমের সফলতা আশাব্যঞ্জক- মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর