মুন্নি বেগম কোন আইনের সহায়তায় তার তথ্য পেলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুন্নি বেগম তথ্য অধিকার আইনের সহায়তায় তার কাঙ্ক্ষিত তথ্য পেলেন। তথ্য অধিকার আইনে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষ একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। এ আইন অনুসারে তথ্য জানার জন্য লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে বা ই-মেইলে আবেদন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রদান না করলে তথ্য প্রদানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে অনুরোধকারী আপিল করতে পারবেন। আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে তথ্য কমিশনের নিকট অভিযোগ পাঠাতে পারবেন। এক্ষেত্রে তথ্য কমিশনের কাজ হচ্ছে মূলত অভিযোগ গ্রহণ করা ও সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। উদ্দীপকে দেখা যায়, মুন্নি বেগম তার বিয়ের কাবিননামার কপি ও বিভিন্ন তথ্য জানার জন্য কাজী অফিসে যান। কিন্তু কাজী সাহেব তাকে সহযোগিতা না করে বরং হয়রানি করেন। মুন্নি নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না পাওয়ায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করেন এবং প্রয়োজনীয় তথ্য পেতে সক্ষম হন। এটি সম্ভব হয় তথ্য অধিকার আইন প্রয়োগের ফলে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
মুন্নি বেগম কোন আইনের সহায়তায় তার তথ্য পেলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর