উদ্ভিদের ক্ষেত্রে চিত্র : P এর ভিন্নতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-P হলো উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কিছু ভিন্নতা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি (৯৯%) বাষ্পাকারে বের করে দেয়। ফলে উদ্ভিদের পানি পরিবহনকারী জাইলেম বাহিকায় টান পড়ে। ফলে উদ্ভিদের মূলরোম পানি ও খনিজ লবণ পাতায় পৌঁছে খাদ্য তৈরিতে অংশ নেয়। প্রস্বেদন বন্ধ হয়ে গেলে উদ্ভিদের খাদ্য তৈরিও বন্ধ হয়ে যাবে। এছাড়া প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ দেহের তাপমাত্রা সহনশীল পর্যায়ে থাকে। ফলে উদ্ভিদের জীবনে প্রস্বেদন অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু অতিরিক্ত প্রস্বেদনের ফলে পানি শোষণের চেয়ে পানি হারানোর হার অধিক হয়। ফলে উদ্ভিদের দেহে পানি ও খনিজ লবণের ঘাটতি দেখা দেয়। এমনকি উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তাই বলা যায়, প্রস্বেদন হলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ক্ষতিকর একটি প্রক্রিয়া। সুতরাং, উদ্ভিদের জীবনে প্রস্বেদনের উপকারী ও অপকারী দুইটি ভিন্ন ধরনের ক্রিয়ার প্রভাব সর্বদা লক্ষ করা যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
উদ্ভিদের ক্ষেত্রে চিত্র : P এর ভিন্নতা বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

