মি. রফিউল হকের মতো অবস্থা এড়ানোর জন্য করণীয় বিষয়গুলো কী হতে পারে? মতামত দাও।
উত্তর: মি. রফিউল হক এর লক্ষণগুলো দেখে বোঝা যায় তিনি বৃক্কের সমস্যায় ভুগছেন। বৃক্কের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে বৃক্কে পাথর একটি জটিল সমস্যা। অন্যান্য জটিলতার কারণে অনেক সময় বৃক্ক বিকল হতে পারে। মি. রফিউল এর মতো এমন অবস্থা এড়ানোর জন্য প্রথমে বৃক্ককে সুস্থ-সবল রাখা আবশ্যক। বৃক্ককে সুস্থ সবল রাখার জন্য পানি অপরিহার্য। রেচন ক্রিয়ার ফলে যে বিষাক্ত নাইট্রোজেনঘটিত বর্জ্য তৈরি হয় তা মূত্রের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায়। প্রচুর পানি পান না করলে এ সকল বর্জ্য দেহে থেকে যায়, ফলে বৃক্ক বিকল হতে পারে। সুতরাং পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করে বৃক্ককে সুস্থ রাখা সম্ভব। আবার, অতিরিক্ত শারীরিক ওজন বৃক্কে পাথর রোগের জন্য দায়ী। তাই শারীরিক ওজন নিয়ন্ত্রণে রেখে এ ধরনের সমস্যা অর্থাৎ মি. রফিউল হকের মতো অবস্থা, এড়ানো সম্ভব। অতিরিক্ত প্রাণিজ আমিষ যেমন- মাংস, ডিম বৃক্কে পাথর রোগের জন্য দায়ী। তাই এসব প্রাণিজ আমিষ পরিমাণ মতো গ্রহণের মাধ্যমে মি. রফিউল হকের মতো অবস্থা এড়ানো যায়। পান, সুপারি, জর্দা তথা তামাক জাতীয় পদার্থ বৃক্কের জন্য ক্ষতিকর। তাই বৃক্ককে সুস্থ-সবল রাখার জন্য এসব পদার্থ গ্রহণ থেকে বিরত থাকতে হবে। ব্যথানাশক ঔষধ বৃক্কের জন্য ক্ষতিকর, তাই দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ সেবন থেকে বিরত থাকতে হবে। মি. রফিউল হকের মতো অবস্থা এড়ানোর জন্য সর্বোপরি আলো-বাতাসযুক্ত, স্বাস্থ্যসম্মত স্থানে বসবাস করতে হবে। এরপরও তাঁর মতো অবস্থা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ মতো ঔষধ সেবন ও প্রয়োজনে দ্রুত বৃক্ক প্রতিস্থাপন করতে হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
মি. রফিউল হকের মতো অবস্থা এড়ানোর জন্য করণীয় বিষয়গুলো কী হতে পারে? ম…
উদ্দীপক
Comilla · 2016
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

