হৃদপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয় কেন?
উত্তর: হৃদপেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই বৈশিষ্ট্যটি হৃদপেশির ক্ষেত্রেও লক্ষ করা যায়। হৃদপেশির গঠন কিছুটা ঐচ্ছিক পেশির মতো হলেও কাজের দিক থেকে এটি অনৈচ্ছিক পেশির মতো। এ কারণে হৃদপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
হৃদপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয় কেন?
উত্তর

