চিত্র-P মানুষের সুস্থ জীবনধারা বজায় রাখে- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র P হলো মানবদেহের গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ- 'বৃক্ক'। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন বর্জ্য বা বিষাক্ত পদার্থগুলো বাইরে নিষ্কাশিত হয়। বিপাক ক্রিয়ায় আমাদের দেহে যে সকল বর্জ্য বা বিষাক্ত পদার্থ তৈরি হয় তা হলো- ইউরিয়া, ইউরিক এসিড, লবণ, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। এগুলো রক্তের সাথে মিশে থাকে। বৃক্কের কার্যকরি একককে বলা হয় নেফ্রন। নেফ্রনের বোম্যান্স ক্যাপসুলের ভেতর থাকে একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ - গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে। বিপাক ক্রিয়ায় সৃষ্ট বর্জ্য বা বিষাক্ত পদার্থসহ রক্ত যখন গ্লোমেরুলাসে আসে তখন রক্ত থেকে সক্রিয় ছাঁকন পদ্ধতিতে বর্জ্য ও বিষাক্ত পদার্থগুলো বোম্যান্স গহ্বরে প্রবেশ করে। ফলে রক্ত পরিশোধিত হয়। পরিশোধনের পর বর্জ্য বা বিষাক্ত পদার্থগুলো পরবর্তীতে মূত্রের সঙ্গে দেহ থেকে বাইরে বের হয়ে আসে। এভাবে বৃক্ক মানবদেহ থেকে ক্ষতিকর [গণিত] ঘটিত বিষাক্ত বর্জ্য পদার্থ অপসারণের মাধ্যমে মানুষের সুস্থ জীবন ধারা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং "চিত্র-P অর্থাৎ বৃক্ক মানুষের সুস্থ জীবন ধারা বজায় রাখে”- উক্তিটি সঠিক।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-P মানুষের সুস্থ জীবনধারা বজায় রাখে- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক

Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
