SSCজীববিজ্ঞানসৃজনশীল
উদ্দীপক
আদনান এর ওজন ৫০ কেজি, উচ্চতা ১১০ সে.মি.। সে বার্গার খেতে খুব পছন্দ করে। কিন্তু পরিশ্রম করে না। ফলে প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তারের কাছে গেলে তিনি তাকে খাদ্যাভাসে পরিবর্তন আনার পরামর্শ দেন।
Barisal · 2016
ক
ATP এর পূর্ণরূপ লেখো।
উত্তর
ATP এর পূর্ণরূপ হলো- Adenosine Triphosphate ।
খ
উদ্ভিদের মাইক্রো উপাদান বলতে কী বোঝ?
উত্তর
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রো উপাদান বলে। মাইক্রো উপাদান ৬টি, যথা- জিংক (Zn), ম্যাংগানিজ (Mn), মোলিবডেনাম (Mo), বোরন (B), কপার (Cu) এবং ক্লোরিন (Cl) ।
গ
আদনান এর BMI নির্ণয় করো।
উত্তর
উদ্দীপকে আদনানের,
ওজন = কেজি
উচ্চতা = সে. মি
= মিটার= মিটার
আমরা জানি,
অতএব, আদনানের \mathrm{BMI} = \frac{50}{(1.1}^2}
=
ঘ
ডাক্তার তাকে যে নির্দেশনা দিয়েছেন উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর
আদনানের BMI ৪১.৩২ (গ নং থেকে প্রাপ্ত)। BMI-এর মান নির্দেশিকা থেকে দেখা যায় যে, BMI এর মান ৪০ এর উপরে হলে তিনি অত্যন্ত মোটা বলে প্রতীয়মান হয়ে থাকেন এবং তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে।
যেহেতু আদনানের BMI এর মান ৪০ এর উপরে সেহেতু আদনান অনেক মোটা এবং মৃত্যুঝুঁকিও বেশি। এ অবস্থায় ডাক্তার আদনানকে বেশকিছু নির্দেশনা দিয়েছিলেন। যেমন- খাদ্যাভ্যাস পরিবর্তন করা। আদনান বার্গার খেতে পছন্দ করতেন, যা তাকে অতিরিক্ত মোটা করে তুলেছে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বার্গারের পরিবর্তে তাকে পরিমিত শাক-সব্জি, ফলমূল ও উদ্ভিজ্জ প্রোটিন খেতে হবে। তিনি মোটেই পরিশ্রম করেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আদনানকে নিয়মিত পরিশ্রম তথা শরীরচর্চা করতে হবে। বিভিন্ন রকম শরীরচর্চা রয়েছে। যেমন- কসরত, জোরে হাঁটা, জগিং, দৌড়, সাঁতার কাটা, খেলাধুলা করা, সাইকেল চালানো ইত্যাদি। এগুলোর পাশাপাশি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বিশ্রাম নিতে হবে। প্রতিদিন ডাক্তারের এ সকল নির্দেশনা তথা পরামর্শ মেনে চললে আদনানের ওজন তথা BMI কমে আসবে এবং তিনি সুস্থ জীবনযাপন করবেন।
সুতরাং আদনানের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশনা যথার্থ বলে আমি মনে করি।
সম্পূর্ণ প্রশ্ন দেখো
