প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল- ব্যাখ্যা করো।
উত্তর: প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। অতিরিক্ত পানি উদ্ভিদ দেহে নানা ক্ষতি সাধন করতে পারে। আবার প্রস্বেদনের কারণেই উদ্ভিদ সহজে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। শোষিত পানির সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ ঘটায়। এর পাশাপাশি প্রস্বেদনের কিছু অপকারী ভূমিকা রয়েছে। যেমন- শোষনের চেয়ে প্রস্বেদন বেশি ঘটলে উদ্ভিদের দেহে পানির ঘাটতি দেখা দেয়, ফলে উদ্ভিদ নেতিয়ে পড়ে, এমনকি উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে। এ বিপরীতমুখী বৈশিষ্ট্যের কারণে প্রস্বেদনকে “অতি প্রয়োজনীয় অমঙ্গল” বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল- ব্যাখ্যা করো।
উত্তর

