'A [গণিত] কীভাবে 'B [গণিত] এর মাধ্যমে বিশুদ্ধ তরল যোজক কলা দেহ সমন্বয় করে- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A হলো বৃক্ক এবং B হলো হৃৎপিণ্ড। বৃক্ক মানবদেহের গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ। রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বিপাক ক্রিয়ায় উৎপন্ন বর্জ্য বা বিষাক্ত পদার্থগুলো বাইরে নিষ্কাশিত হয়। বিপাক ক্রিয়ায় আমাদের দেহে যে সকল বর্জ্য বা বিষাক্ত পদার্থ তৈরি হয় তা হলো- ইউরিয়া, ইউরিক এসিড, লবণ, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, সোডিয়াম, পটাশিয়াম, ল্যাকটিক এসিড ইত্যাদি। এগুলো তরল যোজক কলা তথা রক্তের সঙ্গে মিশে থাকে। বিষাক্ত এ নাইট্রোজেনঘটিত বর্জ্য শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। আবার বৃক্কের কার্যকরি একককে বলা হয় নেফ্রন। নেফ্রনের বোম্যান্স ক্যাপসুলের ভেতর থাকে একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ-গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে। বিপাক ক্রিয়ায় সৃষ্ট বর্জ্য বা বিষাক্ত পদার্থসহ রক্ত যখন গ্লোমেরুলাসে আসে তখন রক্ত থেকে সক্রিয় ছাঁকন পদ্ধতিতে বর্জ্য বা বিষাক্ত পদার্থগুলো বোম্যান্স ক্যাপস্যুলের গহ্বরে প্রবেশ করে। ফলে রক্ত তথা তরল যোজক কলা পরিশোধিত হয়। বর্জ্য বা বিষাক্ত পদার্থগুলো পরবর্তীতে মূত্রের সঙ্গে বাইরে বের হয়ে আসে। অন্যদিকে বর্জ্য বা বিষাক্ত পদার্থমুক্ত রক্ত বৃক্কীয় শিরার ভেতর দিয়ে বাহিত হয়ে মহাশিরার মাধ্যমে হৃদপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। ডান আলিন্দ থেকে রক্ত ডান নিলয় দিয়ে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে আসে। ফুসফুস থেকে [গণিত] যুক্ত রক্ত বাম-অলিন্দ হয়ে বাম নিলয়ের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবে বৃক্ক (A) রেচন প্রক্রিয়ায় রক্ত তথা তরল যোজক কলা পরিশোধন করে হৃৎপিণ্ডের (B) মাধ্যমে তা সারাদেহে ছড়িয়ে দিয়ে সমন্বয় সাধন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
'A কীভাবে 'B এর মাধ্যমে বিশুদ্ধ তরল যোজক কলা দেহ সমন্বয় করে- যুক্…
উদ্দীপক

Barisal · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
