উদ্দীপকে উল্লিখিত পদার্থ সঠিকভাবে অপসারিত না হলে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: মানবদেহের রেচন অঙ্গ বৃক্ক বা কিডনি। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। মূত্রে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে। এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর। এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তাই কোনো কারণে যদি বৃক্ক বিকল বা অকেজো হয়ে পড়ে, তাহলে নাইট্রোজেনজটিত বর্জ্য পদার্থ দেহ থেকে অপসারিত হতে পারবে না। ফলে নানারকম সমস্যা সৃষ্টি হবে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: ১. মূত্রের পরিমাণ কমে যাবে। ২. রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। ৩. দেহে পানি জমতে থাকবে। ৪. চোখ-মুখসহ সারা শরীর ফুলে যেতে পারে, এমনকি উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। ৫. দেহে পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদার্থ সঠিকভাবে অপসারিত না হলে কী ধরনের সমস্যা হত…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

