উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গাঠনিক এককের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো নেফ্রন। নিচে এর গঠন বর্ণনা করা হলো: প্রত্যেক নেফ্রন ২টি প্রধান অংশে বিভক্ত: (ক) রেনাল করপাসল এবং (খ) বৃক্কীয় নালিকা বা রেনাল টিউব্যুলস। (১) রেনাল করপাসল (Renal corpuscle): নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল করপাসল বলে। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত এবং বোম্যানস ক্যাপসুল (Bowman's capsule) ও গ্লোমেরুলাস (glomerulus) নিয়ে গঠিত। (২) বৃক্কীয় নালিকা বা রেনাল টিউব্যুলস (Renal tubules): এটি নেফ্রনের পশ্চাৎ অংশ এবং বোম্যানস ক্যাপসুলের পেছন থেকে সৃষ্টি হয়ে সংগ্রাহক নালি পর্যন্ত বিস্তৃত। প্রতিটি রেনাল টিউব্যুল প্রায় ৩ সেন্টিমিটার লম্বা এবং গড় ব্যাস প্রায় ৬০ mum। রেনাল টিউব্যুলস নিচে বর্ণিত ৩টি অংশে বিভক্ত। i. প্রক্সিমাল (নিকটবর্তী) প্যাঁচানো নালিকা ii. হেনলির লুপ (Loop of Henle) iii. ডিস্টাল (দূরবর্তী) প্যাঁচানো নালিকা (Distal convulated tubule) [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গের গাঠনিক এককের বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

