সফিক সাহেবের সুস্থ জীবন-যাপনে ডাক্তারের পরামর্শ মোতাবেক কোন পদ্ধতিটি অধিক কার্যকরী? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত লক্ষণসমূহ পর্যবেক্ষণ করে বোঝা যায় সফিক সাহেব বৃক্ক বিকলজনিত সমস্যায় আক্রান্ত। ডাক্তার তাকে ডায়ালাইসিস ও বৃক্ক প্রতিস্থাপন এ দুটি পদ্ধতির কথা বলেন। যার মধ্যে তিনি কিডনি সংযোজন করলে অধিকতর সুস্থ জীবনযাপন করতে পারবেন। ডায়ালাইসিস পদ্ধতিতে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয়। এক্ষেত্রে তার এক হাতের ধমনির সাথে ডায়ালাইসিস টিউবের এক প্রান্ত এবং একই হাতের শিরার সাথে ডায়ালাইসিস টিউবের অপর প্রান্ত সংযুক্ত করে ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করে শিরার মধ্য দিয়ে দেহে প্রবেশ করানো হয়। ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর কর্তৃক রক্তের ক্ষতিকর ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি গৃহীত হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পরিশোধন ততটা নিখুঁত হয় না। তাছাড়া এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। এটি কোনো স্থায়ী চিকিৎসা নয়। অপরদিকে কিডনি প্রতিস্থাপন চিকিৎসা পদ্ধতি অনেক ফলপ্রসূ কারণ দুটি কিডনির পরিবর্তে একটি কিডনিও যথেষ্ঠ দক্ষতার সাথে রক্ত পরিশোধনে সক্ষম। কিডনি প্রতিস্থাপনের পূর্বে দাতা ও গ্রহীতার টিস্যু ম্যাচ করে কিনা তা দেখে নিতে হয়। বর্তমানে পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি বিকল রোগীর দেহে কিডনি সংযোজন বা প্রতিস্থাপন করে তাদের সুস্থ করে তোলা হচ্ছে। তাই বলা যায়, সফিক সাহেবের জন্য বৃক্ক প্রতিস্থাপন পদ্ধতিটি অধিক কার্যকরী, তিনি ডাক্তারের পরামর্শ মোতাবেক বৃক্ক প্রতিস্থাপন করে সুস্থ জীবন-যাপন করতে পারবেন।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
সফিক সাহেবের সুস্থ জীবন-যাপনে ডাক্তারের পরামর্শ মোতাবেক কোন পদ্ধতিট…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

