উদ্দীপকের M অংশে প্রদাহের ফলে সৃষ্ট সমস্যাটির কারণ ও এর প্রতিকার বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] অংশটি হলো ট্রাকিয়া বা শ্বাসনালি। শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণে ব্রংকাইটিস রোগ হয়। নিচে ব্রংকাইটিস রোগের কারণ ও এর প্রতিকার বর্ণনা করা হলো- কারণ: i. শ্বাসনালির ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ। ii. ধূমপান করা। iii. অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়ায় থাকা ও ঠাণ্ডা লাগা। iv. রাস্তাঘাটের ধুলাবালি ও কলকারখানার ধোঁয়াময় পরিবেশে তথা দূষিত পরিবেশে থাকা। প্রতিকার: i. ধূমপান, মদ্যপান তামাক বা সাদাপাতা খাওয়া বন্ধ করা। ii. ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করানো। iii. রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা। iv. পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো। যেমন- গরম, দুধ, স্যুপ ইত্যাদি। v. রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের M অংশে প্রদাহের ফলে সৃষ্ট সমস্যাটির কারণ ও এর প্রতিকার বর…
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর

