চিত্র 'W [গণিত] অঙ্গটি কীভাবে মূত্র তৈরি করে।
উত্তর: চিত্র 'W [গণিত] অঙ্গটি হলো মানবদেহের বৃক্ক। নেফ্রন মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক। প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল এবং রেনাল টিউব্যুল নিয়ে গঠিত। প্রতিটি রেনালে করপাসল দুটি অংশে বিভক্ত, যথা- গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। অপরদিকে, রেনাল টিউব্যুলের তিনটি অংশ নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলি-র লুপ এবং প্রান্তীয় প্যাঁচানো নালিকা। গ্লোমেরুলাসে রক্ত থেকে পরিস্রত তরল উৎপন্ন হয়। এই তরলকে বলা হয় আল্ট্রাফিলট্রেট। এই আল্ট্রাফিলট্রেটে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ, পানি, গ্লুকোজ, খনিজ লবণ ইত্যাদি উপাদান থাকে। পরিসুত তরল রেনাল টিউব্যুলের মধ্যে প্রবাহিত হয়। সেখানে কয়েক দফা শোষণ ও নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়। সবশেষে যে তরল উৎপন্ন হয় সেটিই হলো মূত্র। উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ বেয়ে ইউরেটারে প্রবেশ করে। ইউরেটার থেকে মূত্র মূত্রথলিতে আসে এবং সাময়িকভাবে জমা থাকে। মূত্র দিয়ে মূত্রথলি একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলেই মূত্র ত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথে মূত্রনালির মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। এভাবে বৃক্ক বা কিডনি মানবদেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
চিত্র 'W অঙ্গটি কীভাবে মূত্র তৈরি করে।
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

