"বৃক্কে পাথর একটি জটিল সমস্যা"- ব্যাখ্যা কর।
উত্তর: বৃক্কে সৃষ্ট ছোট আকারের পাথর জাতীয় পদার্থই বৃক্কে পাথর হিসেবে পরিচিত। বৃক্কে পাথর সৃষ্টির ফলে উপসর্গ হিসেবে কোমরের পিছনে ব্যথা অনুভূত হয়। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত বের হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। এছাড়াও শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া বা ক্ষেত্রবিশেষে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। তাই বলা যায়, বৃক্কে পাথর একটি জটিল সমস্যা।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
"বৃক্কে পাথর একটি জটিল সমস্যা"- ব্যাখ্যা কর।
উত্তর

