অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
উত্তর: অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়, কারণ এটি একাধারে পরিপাকে অংশগ্রহণকারী এনজাইম এবং কিছু হরমোন নিঃসরণ করে। অর্থাৎ অগ্ন্যাশয় বহিঃক্ষরা ও অন্তক্ষরা গ্রন্থির মতো কাজ করে। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে নিঃসৃত এনজাইমগুলোর মধ্যে রয়েছে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ যা খাদ্য পরিপাকে সহায়তা করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে প্রয়োজনীয় কিছু হরমোন গ্লুকাগন ও ইনসুলিন নিঃসরণ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
উত্তর

