বৃক্ককে মানবদেহের ছাঁকনি বলা হয় কেন?
উত্তর: মানুষের শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এসব বর্জ্য পদার্থ রক্তের সাথে বৃক্কের গ্লোমেরুলাসে আসে। সেখান থেকে বর্জ্য পদার্থগুলো যেমন- ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন প্রভৃতি বৃক্কের রেনাল টিউব্যুলে চলে আসে এবং মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। কিন্তু রক্তের প্রয়োজনীয় উপাদান যেমন: রক্তকণিকা, প্লাজমা প্রোটিন রক্তনালীতে থেকে যায়। রক্তকে ছেঁকে বর্জ্য পদার্থ বের করে আনে বলে বৃক্ককে মানবদেহের ছাঁকনি বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
বৃক্ককে মানবদেহের ছাঁকনি বলা হয় কেন?
উত্তর

