উদ্দীপকের অঙ্গটি বিকল হলে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করা যায়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের অঙ্গটি হলো বৃক্ক বা কিডনি। বৃক্ক বা কিডনি বিকল হলে বৈজ্ঞানিক উপায় বা ডায়ালাইসিসের মাধ্যমে রক্ত পরিশোধন করা যায়। নিচে ডায়ালাইসিসের মাধ্যমে রক্ত পরিশোধন পদ্ধতি বিশ্লেষণ করা হলো- বৃক্ক মানবদেহের অত্যন্ত গুরুত্বপর্ণ রেচন অঙ্গ। বৃক্ক অকেজো বা বিকল হলে রক্তে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করতে পারে না। এজন্য ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস হলো বৃক্ক সম্পূর্ণ অকেজো হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার একটি পদ্ধতি। সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয়। এ মেশিনটির ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কব্জির ধমনির সাথে ও অন্য প্রান্ত ঐ হাতের কব্জির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক এসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। এভাবেই ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে নাইট্রোজেনঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। তাই উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, বৃক্ক বা কিডনি সম্পূর্ণ অকেজো বা বিকল হলে বৈজ্ঞানিক পদ্ধতি তথা ডায়ালাইসিসের মাধ্যমে রক্ত পরিশোধন করা সম্ভম্ব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটি বিকল হলে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করা যায়- বি…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

