"জনাব আমজাদ একজন সুনাগরিক"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: ঘ হ্যাঁ, জনাব আমজাদ একজন সুনাগরিক। উক্তিটি যথার্থ। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যেসব সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে, যে ন্যায়- অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী এবং বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে সেসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক। পাঠ্যপুস্তক অনুযায়ী একজন নাগরিকের তিনটি গুণ থাকলে তাকে সুনাগরিক হিসেবে বিবেচনা করা হয়। যথা- বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। বিবেক সুনাগরিকের একটি বিশেষ গুণ। রাষ্ট্রের নাগরিকদের হতে হবে বিবেকবোধসম্পন্ন। এ. গুণের মাধ্যমে নাগরিক ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ অনুধাবন করতে পারে। বিবেকবান নাগরিক একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং ন্যায়ের পক্ষে থাকে। যেমন- বিবেকসম্পন্ন নাগরিক রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, আইন মান্য করে, যথাসময়ে কর প্রদান করে, নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দেয়। উদ্দীপকের জনাব আমজাদ একজন বিবেকসম্পন্ন নাগরিক। কেননা, তিনি সময়মতো কর প্রদান করেন, দেশের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করেন এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যা সুনাগরিকের এ বিশেষ গুণটির সাথে মিলে যায়। সুতরাং জনাব আমজাদের মধ্যে বিবেক গুণটির বহিঃপ্রকাশ ঘটায় আমি মনে করি, তিনি একজন সুনাগরিক। অতএব, উক্তিটি যথার্থ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
"জনাব আমজাদ একজন সুনাগরিক"- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর