জনাব মাহফুজ সাহেবের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক- মূল্যায়ন কর।
উত্তর: বা "জনাব মাহফুজ সাহেবের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক।"-মন্তব্যটি যথার্থ। উদ্দীপকে জনাব. মাহফুজ সুবিধা আদায়ের জন্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনাব কবিরকে বড় অঙ্কের টাকা ঘুষ দিতে চান। তার এ আচরণে সুনাগরিকতার অন্যতম গুণ বিবেক-এর ঘাটতি যেমন প্রকাশিত হয়েছে, তেমনি প্রকাশ পেয়েছে নাগরিকতার প্রতিবন্ধক স্বার্থপরতা দোষটি। সুনাগরিকের জাগ্রত আত্মশক্তি হলো তার বিবেক। ভালোমন্দ ও উচিত-অনুচিতের ধারণা ব্যক্তি তার বিবেক শক্তি দিয়েই বুঝতে পারে। বিবেক মানুষের অন্যায়কে বর্জন ও ন্যায়কে গ্রহণ করার শিক্ষা দেয়। উদ্দীপকে জনাব মাহফুজ স্বীয় স্বার্থ আদায়ে ঘুষ প্রদানের মতো একটি দুর্নীতিমূলক কাজে প্রবৃত্ত হয়েছেন, যা তার বিবেকহীনতার পরিচায়ক। এছাড়াও সুনাগরিকতার প্রয়োজনীয় ৩টি গুণের ন্যায় সুনাগরিকতার ৩টি প্রতিবন্ধকও রয়েছে। সেগুলো হলো- ১. নির্লিপ্ততা, ২. ব্যক্তিগত স্বার্থপরতা ও ৩. দলীয় মনোভাব। স্বার্থপরতা এমন একটি বিষয়, যা মানুষকে শুধু তার নিজেকে নিয়েই ভাবতে শেখায়। এর ফলে সে লোভী মানুষে পরিণত হয়। এ প্রবণতার চূড়ান্ত পরিণতিতে ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। সে তখন সমাজ ও রাষ্ট্রের প্রতি যথার্থ দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়। উদ্দীপকে জনাব মাহফুজ এর জ্বলন্ত উদাহরণ। উপরিউক্ত আলোচনা শেষে তাই বলা যায়, জনাব মাহফুজ সাহেবের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
জনাব মাহফুজ সাহেবের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক- মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর