জনাব কবির সাহেবের কাজটির মাধ্যমে নাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কবিরের কাজটির মাধ্যমে নাগরিকের যে গুণটি প্রকাশ পেয়েছে তা হলো আত্মসংযম। আত্মসংযম সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ। সমাজের বৃহত্তম স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম আত্মসংযম। নিজের বিরুদ্ধে সংগ্রাম করে লোভলালসার হাত থেকে নিজেকে সংযম করার চেয়ে বড় আর কিছু নেই। আত্মসংযমী নাগরিক জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব কবির একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি রাষ্ট্রের সমস্যাগুলো সমাধানের জন্য গুরুত্ব দিয়ে কাজ করেন। জনাব কবিরের নিকট থেকে সুবিধা আদায়ের জন্য জনাব মাহফুজ বড় অঙ্কের টাকা ঘুষ দিতে চাইলে জনাব কবির তা প্রত্যাখ্যান করেন, যা নাগরিকের আত্মসংযম গুণটিকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, জনাব কবিরের কাজটির মাধ্যমে নাগরিকের আত্মসংযম গুণটি প্রকাশ পেয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
জনাব কবির সাহেবের কাজটির মাধ্যমে নাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর