"জনাব হালিমের কাজের মাধ্যমে একজন সুনাগরিকের গুণাবলিসমূহ প্রতিফলিত হয়েছে।" উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: "জনাব হালিমের কাজের মাধ্যমে একজন সুনাগরিকের গুণাবলিসমূহ প্রতিষ্ঠিত হয়েছে”- উক্তিটি যথার্থ। নাগরিকদের মধ্যে যে বুদ্ধিমান, যার বিবেক আছে এবং যে আত্মসংযমী তাকেই সুনাগরিক বলা হয়। বুদ্ধিমান নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখি সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিবেকবান ব্যক্তি ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ বুঝতে পারে এবং সে অনুযায়ী মন্দ কাজ পরিহার করতে পারে। আর আত্মসংযমী ব্যক্তি নিজেকে সবধরনের লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেন। উদ্দীপকের জনাব হালিম তার জীবিকা অর্জনের ক্ষেত্রে বুদ্ধিমত্তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি তার বিবেকবোধ থেকে ক্রেতাদের মাপে সঠিক পণ্য দেন এবং গরিবদের সাহায্য করেন। সর্বোপরি তিনি নিয়মিত কর প্রদান করেন, যা নিজ দেশের প্রতি তার কর্তব্য। এভাবেই তিনি স্ত্রীর ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে আত্মসংযমেরও পরিচয় দিয়েছেন। স্পষ্টত, জনাব হালিমের কর্মপন্থায় একাধারে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম তথা সুনাগরিকের সবকয়টি গুণ প্রতিফলিত হয়েছে। আর তাই প্রশ্নোক্ত মন্তব্যটিকে আমি শতভাগ যথার্থ বলে মনে করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল
"জনাব হালিমের কাজের মাধ্যমে একজন সুনাগরিকের গুণাবলিসমূহ প্রতিফলিত হ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর