শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নারী-পুরুষের সমান মজুরি পাওয়ার মধ্য দিয়ে কোন ধরনের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে নারী-পুরুষের সমান মজুরি পাওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। অর্থনৈতিক অধিকার হলো একধরনের আইনগত অধিকার। জীবনধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার ইত্যাদি। উদ্দীপকে জনাব আব্দুল্লাহ-এর কারখানায় নারী-পুরুষ একত্রে কাজ করেন। একই ধরনের কাজ করা সত্ত্বেও কেবল নারী হওয়ার কারণে নারীরা কম মজুরি লাভ করত। পরবর্তীতে নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সমান মজুরি দাবি করলে মালিকপক্ষ তা মেনে ন্যায় এবং ন্যায্য মজুরির অধিকার প্রতিষ্ঠা পায়। আর উপরিউক্ত আলোচনায় স্পষ্ট যে, ন্যায্য মজুরি লাভ একটি অর্থনৈতিক অধিকার। তাই বলা যায় যে, নারী-পুরুষ সমান মজুরি লাভের মাধ্যমে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকে নারী-পুরুষের সমান মজুরি পাওয়ার মধ্য দিয়ে কোন ধরনের অধিকার …

উদ্দীপক

জনাব হালিম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি সঠিক মাপে ক্রেতাদেরকে পণ্য প্রদান করেন এবং প্রতিবছর তাঁর এলাকায় গরিব ও অসহায় মানুষদেরকে খাদ্য ও বস্ত্র প্রদান করেন। তিনি সরকারকে নিয়মিত কর প্রদান করেন। অপরদিকে, জনাব আব্দুল্লাহ একটি কারখানার মালিক। উক্ত কারখানায় নারী ও পুরুষ একসাথে কাজ করেন। একই ধরনের কাজ করা সত্ত্বেও নারী শ্রমিকরা কম মজুরি পান। নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সমান মজুরি দাবি করলে মালিক পক্ষ তা মেনে নেন।

Dinajpur · 2025

উত্তর

রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে।

উত্তর

'তথ্য অধিকার' অর্থ কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে তথ্য অধিকার আইন একটি যুগান্তকারী আইন। ৫ এপ্রিল, ২০০৯ তারিখে এ আইনটি চালু হওয়ার পূর্বে যেসব তথ্য গোপন ছিল, জনগণ তা জেনে নিজেদের অধিকার যেমন ভোগ করতে পারবে, তেমনি সেসব প্রতিষ্ঠানের কাজের ওপর নজরদারি স্থাপন করে তাদের কাজকে আরও নিয়মতান্ত্রিক ও সত্যনিষ্ঠ করে তুলতে পারবে। জনগণের শাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে নারী-পুরুষের সমান মজুরি পাওয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। অর্থনৈতিক অধিকার হলো একধরনের আইনগত অধিকার। জীবনধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার ইত্যাদি। উদ্দীপকে জনাব আব্দুল্লাহ-এর কারখানায় নারী-পুরুষ একত্রে কাজ করেন। একই ধরনের কাজ করা সত্ত্বেও কেবল নারী হওয়ার কারণে নারীরা কম মজুরি লাভ করত। পরবর্তীতে নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সমান মজুরি দাবি করলে মালিকপক্ষ তা মেনে ন্যায় এবং ন্যায্য মজুরির অধিকার প্রতিষ্ঠা পায়। আর উপরিউক্ত আলোচনায় স্পষ্ট যে, ন্যায্য মজুরি লাভ একটি অর্থনৈতিক অধিকার। তাই বলা যায় যে, নারী-পুরুষ সমান মজুরি লাভের মাধ্যমে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে।

উত্তর

"জনাব হালিমের কাজের মাধ্যমে একজন সুনাগরিকের গুণাবলিসমূহ প্রতিষ্ঠিত হয়েছে”- উক্তিটি যথার্থ। নাগরিকদের মধ্যে যে বুদ্ধিমান, যার বিবেক আছে এবং যে আত্মসংযমী তাকেই সুনাগরিক বলা হয়। বুদ্ধিমান নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখি সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিবেকবান ব্যক্তি ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ বুঝতে পারে এবং সে অনুযায়ী মন্দ কাজ পরিহার করতে পারে। আর আত্মসংযমী ব্যক্তি নিজেকে সবধরনের লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেন। উদ্দীপকের জনাব হালিম তার জীবিকা অর্জনের ক্ষেত্রে বুদ্ধিমত্তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি তার বিবেকবোধ থেকে ক্রেতাদের মাপে সঠিক পণ্য দেন এবং গরিবদের সাহায্য করেন। সর্বোপরি তিনি নিয়মিত কর প্রদান করেন, যা নিজ দেশের প্রতি তার কর্তব্য। এভাবেই তিনি স্ত্রীর ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে আত্মসংযমেরও পরিচয় দিয়েছেন। স্পষ্টত, জনাব হালিমের কর্মপন্থায় একাধারে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম তথা সুনাগরিকের সবকয়টি গুণ প্রতিফলিত হয়েছে। আর তাই প্রশ্নোক্ত মন্তব্যটিকে আমি শতভাগ যথার্থ বলে মনে করি।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-২ : নাগরিক ও নাগরিকতা (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।

অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্ত্রী ও এক সন্তানের সাথে রহিম মিয়া গ্রামে বাস করে। করিম মিয়া তার প্রতিবেশি। গ্রামের কেউ করিম মিয়াকে বসবাস করতে বাধা দেয় না। সে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে। সে সততার সাথে ভোট দেয়। নিয়মিত কর প্রদান করে।

Mymensingh · 2023

ক
সমাজ কাকে বলে?
খ
মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।
গ
রহিম মিয়ার পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
ঘ
করিম মিয়ার কর্মকাণ্ডে "পৌরনীতি ও নাগরিকতার" বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।

মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সমাজ কাকে বলে?

সমাজ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাকিব বাংলাদেশের জন্মগ্রহণ করেছে। পড়ালেখা শেষ করে সে যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক মেরিনাকে বিবাহ করে বসবাস করছে। মেরিনার বাবা-মা যুক্তরাষ্ট্রের নাগরিক।

Mymensingh · 2023

ক
তথ্য অধিকার কী?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
মেরিনা কোন নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে? ব্যাখ্যা কর।
ঘ
'রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তথ্য অধিকার কী?

তথ্য অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব তানিম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তিনি তার স্ত্রী ও একমাত্র পুত্র রুমনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাদের একটি কন্যা সন্তান জেলির জন্ম হয়। পরবর্তীতে জনাব তানিম তার স্ত্রী কন্যা জেলি যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করে। কিন্তু রুমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারেনি। বর্তমানে পরিবারটি বাংলাদেশে বসবাস করে।

Dinajpur · 2023

ক
কানাডায় কোন নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জিত হয়?
খ
বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?
গ
জনাব তানিম, তার স্ত্রী ও জেলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল?
ঘ
উদ্দীপকের রুমন ও জেলির নাগরিকতার মধ্যে পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- ব্যাখ্যা করো।করিম মিয়ার কর্মকাণ্ডে "পৌরনীতি ও নাগরিকতার" বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে তা বিরহিম মিয়ার পরিবারটির ধরন ব্যাখ্যা কর।মাতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্য লেখ।সমাজ কাকে বলে?'রাকিব দ্বৈত নাগরিকতা লাভ করতে পারে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।মেরিনা কোন নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছে? ব্যাখ্যা কর।নাগরিকতা বলতে কী বোঝায়?তথ্য অধিকার কী?উদ্দীপকের রুমন ও জেলির নাগরিকতার মধ্যে পার্থক্য নিরূপণ কর।জনাব তানিম, তার স্ত্রী ও জেলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করল?বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।