গৃহ ব্যবস্থাপক হিসেবে কেয়া তার সন্তানদের ক্ষেত্রে কোন ধরনের দায়িত্ব ও কর্তব্য ফুটিয়ে তুলতে পেরেছেন বলে তুমি মনে কর? সপক্ষে যুক্তি দাও।
উত্তর: গৃহ ব্যবস্থাপক হিসেবে কেয়া তার সন্তানদের ক্ষেত্রে সামাজিক দায়িত্ব ও কর্তব্য ফুটিয়ে তুলতে পেরেছেন বলে আমি মনে করি। পরিবারের মাধ্যমে সদস্যরা সামাজিক রীতিনীতি, মতাদর্শ ও সামাজিক মূল্যবোধের শিক্ষা পায় এবং সামাজিকভাবে গড়ে ওঠে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তারা সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারে। যেমন- লিও ক্লাব, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ইত্যাদিতে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দুর্যোগকালীন আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়া যায়। একজন গৃহ ব্যবস্থাপক তার পরিবারের সদস্যদের শিষ্টাচার, আদর্শ মূল্যবোধ শিক্ষাদানের মাধ্যমে পরিবারের সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। তিনি পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, স্নেহ, ভালোবাসা শিক্ষাদানের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি দায়িত্ববোধ, সামাজিক আচার-অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী করে তোলেন। যেমন- বিয়ে, জন্মদিন, মিলাদ, ঈদ, পূজা, বড়োদিন, মৃত্যুবার্ষিকী, অসহায় ও দুস্থদের সাহায্য করা ইত্যাদি। এছাড়া গৃহ ব্যবস্থাপক জাতি, জাতীয় অনুষ্ঠান, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তার পরিবারের সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলেন। উদ্দীপকে কেয়া তার সন্তানদের দরিদ্র মানুষের উপকার করা, প্রাকৃতিক দুর্যোগে সংস্কারমূলক কাজ করার অনুপ্রেরণা দেন, যা সামাজিক দায়িত্ব ও কর্তব্যকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, গৃহ ব্যবস্থাপক হিসেবে কেয়া তার সন্তানদের - ক্ষেত্রে সামাজিক দায়িত্ব ও কর্তব্য ফুটিয়ে তুলতে পেরেছেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
গৃহ ব্যবস্থাপক হিসেবে কেয়া তার সন্তানদের ক্ষেত্রে কোন ধরনের দায়িত্ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর