মিতার মধ্যে কোন গুণটি বিদ্যমান থাকায় আনন্দের সাথে তিনি লক্ষ্য অর্জন করতে পারেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিতার মধ্যে একজন সুগৃহ ব্যবস্থাপকের অন্যতম বিশেষ গুণ 'উদ্দীপনা' বিদ্যমান থাকায় আনন্দের সাথে তিনি লক্ষ্য অর্জন করতে পারেন। যখন যে কাজের প্রয়োজন দেখা দেয়, তখন সে কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করার চেষ্টাকেই উৎসাহ ও উদ্দীপনা বলা যেতে পারে; যা উদ্দীপকের মিতার মধ্যে দেখা যায়। মিতা কোনো কাজ করতে গেলে কাজের গুরুত্ব সম্পর্কে বিশ্বাস রেখে পরিকল্পনামাফিক নিষ্ঠার সাথে লক্ষ্য অর্জন করেন ও আনন্দ পান। গৃহ ব্যবস্থাপকের এই গুণটি অন্য সদস্যের মধ্যে সঞ্চারিত হয়। উদ্দীপনা থাকলে আগ্রহ ও আনন্দের সাথে সব কাজ করা যায়। আবার দেখা যায়, উৎসাহ-উদ্দীপনার অভাবে অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয় না। ফলে লক্ষ্য অর্জনও সম্ভব হয় না। পরিশেষে বলা যায়, মিতার মধ্যে উদ্দীপনা গুণটি বিদ্যমান থাকায় আনন্দের সাথে তিনি লক্ষ্য অর্জন করতে পারেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
মিতার মধ্যে কোন গুণটি বিদ্যমান থাকায় আনন্দের সাথে তিনি লক্ষ্য অর্জন…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর