আত্মসংযম কীভাবে পারিবারিক সম্পর্ক বজায় রাখে?
উত্তর: পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখাটাই আত্মসংযম। অন্যন্য সাধারণ এ গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যার সমাধান করে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। পরিবারে অনেক সময় সদস্যদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা থাকতে পারে। এ রকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপক উত্তেজিত না হয়ে নিজেকে সংযত রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। ফলে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পরিবারে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
আত্মসংযম কীভাবে পারিবারিক সম্পর্ক বজায় রাখে?
উত্তর