সফল গৃহ পরিচালনায় নিপা একজন সুগৃহ ব্যবস্থাপক-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিপা সফল গৃহ পরিচালনায় একজন সার্থক গৃহ ব্যবস্থাপক। সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা একটি সাধারণ গৃহকেও অনন্যসাধারণ করে তুলতে পারে। আর সাধারণ থেকে অনন্যসাধারণের এই রূপকারকে অবশ্যই কিছু গুণের অধিকারী হতে হয়। গৃহ পরিবেশকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলতে হলে নতুনু কিছু সৃষ্টি করতে হয়। সেটিই সৃজনশীলতার প্রতীকরূপে সবার নজরে পড়ে। গৃহ ব্যবস্থাপককে এ রকম সৃজনীশক্তির অধিকারী হতে হয়, যিনি তার কল্পনাশক্তি দিয়ে নতুনত্ব তৈরি করতে পারেন। উদ্দীপকের নিপা এমনই এক চমৎকার, অসাধারণ গুণের অধিকারী। কল্পনাশক্তি দিয়ে সৃজনীশক্তির সাহায্যে নিপা যেকোনো কাজের পরিকল্পনা সহজে করতে পারেন এবং কাজের ফলাফল কী হতে পারে সে সম্বন্ধে আন্দাজ করতেও কোনো অসুবিধা হয় না। পূর্বনির্ধারিত কোনো কাজে যদি পরিবর্তন করতে হয়, তাতেও তিনি সৃজনীশক্তি প্রয়োগ করেন। ফলে তা সহজে করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, গৃহ পরিবর্তনের কারণে নতুন ঘরের আসবাবপত্র নির্বাচন, ক্রয় ও বিন্যাসের ক্ষেত্রে নিপা তার সৃজনীশক্তি ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে সঠিক দিকনির্দেশনা দিতে পারেন। একজন গৃহ ব্যবস্থাপক হিসেবে নিপা গৃহের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তার সফলতার ওপর নির্ভর করে পারিবারিক সুখ-শান্তি, সচ্ছলতা, সুশৃঙ্খল পরিবেশ। নিপা তার এ অনন্যসাধারণ সৃজনীশক্তি গুণটিকে গৃহ পরিচালনায় প্রয়োগ করে সহজেই সফলকাম হয়ে উঠেন। সুতরাং বলা যায়, সফল গৃহ পরিচালনায় নিপা একজন সুগৃহ ব্যবস্থাপক।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
সফল গৃহ পরিচালনায় নিপা একজন সুগৃহ ব্যবস্থাপক-উদ্দীপকের আলোকে বিশ্লে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর