গৃহ পরিচালনায় মিরার শাশুড়ির কার্যক্রম সত্যি প্রশংসনীয়- মতামত দাও।
উত্তর: গৃহ পরিচালনায় মিরার শাশুড়ির কার্যক্রম সত্যি প্রশংসনীয় বলে আমি মনে করি। উদ্দীপকে দেখা যায়, মিরার শাশুড়ি সুদক্ষতার সাথে নবম শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ঘর গোছানোর এবং সপ্তম শ্রেণিতে পড়ুয়া নাতীকে গাছের পরিচর্যার দায়িত্ব দেন। পরবর্তীতে তিনি তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ কাজের জন্য একজন 'গৃহ ব্যবস্থাপকের অবশ্যই বুদ্ধিমত্তা ও মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। এ দু'টি গুণের সমন্বয়েই একজন গৃহ ব্যবস্থাপক গৃহ পরিচালনায় দক্ষতার সাথে সব কার্যক্রম সম্পন্ন করে প্রশংসনীয় হন। পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। গৃহের সৌন্দর্যবর্ধনে, শৃঙ্খলা আণয়নে, যেকোনো সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিমত্তার প্রয়োজন। অন্যদিকে পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে পরিবারের সকল সদস্যের সামগ্রিক আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে জানা প্রয়োজন। একজন গৃহ ব্যবস্থাপক পর্যবেক্ষণ ও অনুশীলনের দ্বারা মানব প্রকৃতি সম্পর্কে অবগত হতে পারেন। ফলে তিনি সদস্যদের দ্বারা উদ্ভূত যেকোনো সমস্যা সহজেই মোকাবিলা করতে পারেন। শিশুদের কীভাবে নির্দেশ দিয়ে কাজ করাতে হবে, কাকে কী কাজ দিতে হবে, প্রভৃতি বিষয়গুলো মানব প্রকৃতি সম্বন্ধে সঠিক জ্ঞান থাকলে সহজ হয়। মিরার শাশুড়ি তার বুদ্ধিমত্তা দিয়ে প্রত্যেকটি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন, যাতে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য মিরার শাশুড়ি ৯ম শ্রেণিতে পড়ুয়া নাতনীকে ঘর গোছানো এবং ৭ শ্রেণিতে পড়ুয়া নাতীকে দিয়ে গাছ পরিচর্যা করার মত কাজগুলো করান। তিনি জানেন কাকে দিয়ে কীভাবে কোন কাজটি করাতে হবে। আর এভাবেই গৃহ পরিচালনায় মিরার শাশুড়ির কার্যক্রম প্রশংসনীয় হয়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
গৃহ পরিচালনায় মিরার শাশুড়ির কার্যক্রম সত্যি প্রশংসনীয়- মতামত দাও।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর