শিখার মধ্যে গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: শিখার মধ্যে গৃহ ব্যবস্থাপকের অভিযোজ্যতা গুণটি বিদ্যমান। গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। তার ব্যবস্থাপনার ওপর নির্ভর করে পারিবারিক সুখ-শান্তি, সচ্ছলতা, সুশৃঙ্খল গৃহপরিবেশ। যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজ্যতার গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের থাকা একান্ত প্রয়োজন। উদাহরণস্বরূপ বলা যায়, বাড়িতে কেউ অসুস্থ হলে সময়মতো চিকিৎসার প্রয়োজন হয়। বাড়িতে থাকলে তার বিশেষ যত্ন নিতে হয়। অথবা চিকিৎসকের নির্দেশে হাসপাতালে নিতে হতে পারে। এ রকম পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করে যাবতীয় কাজ সমাধান করতে হয়। গৃহ ব্যবস্থাপককে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। যিনি যত ভালোভাবে অভিযোজন করতে পারবেন, তিনি যেকোনো পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন। উদ্দীপকের শিখার মাঝে এমনই একটি অনন্যসাধারণ গুণের প্রতিফলন লক্ষ করা যায়। অসুস্থ শাশুড়ির পরিচর্যাসহ সকল কাজ করা, পরিবারের অসুস্থ ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া ইত্যাদি কাজের মাধ্যমে তিনি গৃহ ব্যবস্থাপকের অভিযোজ্যতা গুণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
শিখার মধ্যে গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর