মিরার সংসার জীবনে কোন গুণের অভাব ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মীরার সংসার জীবনে অভিযোজ্যতা গুণটির অভাব ছিল। মিরা পারদর্শিতার সাথে শ্বশুর-শাশুড়িকে নিয়ে গৃহ পরিচালনা করেন। কিন্তু বাড়িতে কেউ আসলে তাদের যত্ন নিতে এবং দেখাশুনা করতে বিরক্তবোধ করেন। মিরার এ আচরণ তার সমস্ত পারদর্শিতাকে ম্লান করে দেয়। কেননা, গৃহ ব্যবস্থাপক যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। যিনি যত ভালোভাবে অভিযোজন করতে পারবেন, তিনি যেকোনো পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন। পরিবর্তনশীল পরিবেশে বাস করার কারণে প্রায়ই আমাদের নানারকম পরিবর্তনের মুখোমুখি হতে হয়। যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজ্যতার গুণটি প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের থাকা একান্ত প্রয়োজন। মানুষ সামাজিক জীব। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি নিয়েই আমাদের জীবন। তাই সকলের সাথে ভালো, সৌহার্দপূর্ণ ব্যবহার করা উচিত। বাড়িতে মেহমান এলে আপ্যায়নের মাধ্যমে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এ সময় যদি তাদের প্রতি বিরক্তি প্রকাশ করা হয় তাহলে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, যা কখনোই কাম্য নয়। বাড়িতে কেউ এলে তাদের সাথে ভালো ব্যবহার এবং তাদের যত্ন ও দেখাশুনা করতে হবে। অতএব বলা যায়, উদ্দীপকের মিরার মধ্যে গৃহ ব্যবস্থাপকের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ অভিযোজ্যতার অভাব স্পষ্টতই পরিলক্ষিত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
মিরার সংসার জীবনে কোন গুণের অভাব ছিল? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর