কীভাবে পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তর: পরিবারে বিভিন্ন ব্যক্তির স্বভাব, আচরণ, পছন্দ, অপছন্দ, মেজাজ-মর্জি ইত্যাদি এক রকমের হয় না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে পরিবারের সকল সদস্যের সামগ্রিক আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে জানা প্রয়োজন। এজন্য একজন গৃহ ব্যবস্থাপকের মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান অপরিহার্য। গৃহ ব্যবস্থাপক পর্যবেক্ষণ ও অনুশীলনের দ্বারা মানবপ্রকৃতি সম্পর্কে অবগত হতে পারেন। ফলে তিনি সদস্যদের দ্বারা উদ্ভূত যে কোনো সমস্যা সহজেই মোকাবিলা করতে পারেন। পরিবারে শিশুরা যেমন স্নেহ-ভালোবাসা চায়, তেমনি বড়রা চান শ্রদ্ধা-ভক্তি। আবার শিশুদের নির্দেশ দিয়ে কাজ করাতে হয়, পক্ষান্তরে বড়দের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। এতে পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
কীভাবে পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তর