উক্ত কোভিড পরিস্থিতিতে আয়েশার মধ্যে গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উক্ত কোভিড পরিস্থিতিতে আয়েশার মধ্যে গৃহ ব্যবস্থাপকের অভিযোজ্যতা গুণটি পরিলক্ষিত হয়। কোভিড পরিস্থিতির মধ্যে উদ্দীপকের আয়েশার শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আয়েশা একদমই বিচলিত না হয়ে একজন দক্ষ ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হন। অসুস্থ শ্বশুরের দেখাশুনাসহ অন্য সকল দায়িত্ব তিনি দক্ষতার সাথে পালন করেন। এতে একজন দক্ষ ব্যবস্থাপকের 'অভিযোজ্যতা' গুণটি তার মধ্যে স্পষ্টরূপে, পরিলক্ষিত হয়। অভিযোজ্যতা বলতে এক্ষেত্রে যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়াকে বোঝায়। উদাহরণস্বরূপ বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হলে তার সময়মতো চিকিৎসাসহ পারিবারিক অন্য সব দায়িত্ব পালনে দক্ষতার সাথে সফলভাবে পালন করা। পরিবর্তনশীল পরিবেশে বাস করার ক্ষেত্রে অভিযোজ্যতা বা ব্যক্তির যেকোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারার সক্ষমতা একটি আবশ্যক গুণাবলি। উদ্দীপকের আয়েশা চরিত্রটির মধ্যে মূল্যবান অভিযোজ্যতা গুণটির প্রতিফলন লক্ষ করা যায়, যা প্রমাণ করে তিনি একজন দক্ষ গৃহ ব্যবস্থাপক।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
উক্ত কোভিড পরিস্থিতিতে আয়েশার মধ্যে গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি পরিল…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর