উদ্দীপকে সাবেরা খাতুনের কর্মকাণ্ডে বাবা কাশেম রহমানের মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সাবেরা খাতুনের কর্মকাণ্ডে বাবা কাশেম রহমানের মন্তব্যটি হলো- “পরিবারের সকলের আন্তরিক প্রচেষ্টাতেই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।” কাশেম রহমানের এ মন্তব্যটি যথার্থ। এ মন্তব্যটিতে গৃহ ব্যবস্থাপক কর্তৃক পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সকলের আন্তরিক সহযোগিতায় কাজটি সম্পন্ন করার ব্যাপারে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যকে নির্দেশ করে। বস্তুত সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক ভালো হলে সেখানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। যেকোনো অনুষ্ঠান আয়োজন বা তার সফল বাস্তবায়নে এক্ষেত্রে পরিবারে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবশ্যক। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই কেবল কোনো আয়োজন সফলভাবে সম্পন্ন হতে পারে। আর এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করে গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপকের যথাযথ তত্ত্বাবধানে পরিবারের সকলের সহযোগিতায় কেবল যেকোনো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। আর উদ্দীপকের সাবেরা খাতুনের বাবা কাশেম রহমানের বক্তব্য যথার্থ বলেই প্রমাণিত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে সাবেরা খাতুনের কর্মকাণ্ডে বাবা কাশেম রহমানের মন্তব্যটি বিশ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর