সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়কে কেন প্রভাবশালী বলা হয়?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায় হলো- 'একটি সমাধান গ্রহণ'। এ পর্যায়কে প্রভাবশালী বলা হয়। কারণ এ স্তরে অনেকগুলো বিকল্প পন্থার মধ্য হতে যেকোনো একটি পন্থা বেছে নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময় ও পারিবারিক অবস্থার দ্বারা মানুষ অনেক বেশি প্রভাবিত হয়। এছাড়া সিদ্ধান্ত গ্রহণকারীর বয়স, চাহিদা, আয় ইত্যাদি এ পর্যায়ে প্রভাব বিস্তার করে থাকে। সে ক্ষেত্রে দেখতে হবে গৃহীত সিদ্ধান্তটি যথেষ্ট কার্যকর কিনা এবং এতে মন পরিতৃপ্ত হবে কিনা।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়কে কেন প্রভাবশালী বলা হয়?
উত্তর